ভালো থাকতে চাই.............তাই সব কিছুই সহজভাবে নিতে হবে যা আমি পারি না।
ভালো থাকতে চাই.. ........তাই সবাইকে আপন ভাবা যাবে না যা আমি করে থাকি।
Saturday, March 14, 2015
উচু উচু দালান আকাশ স্পর্শ করার স্পর্ধা নিয়ে দাড়িয়ে আছে
তবুও,আমার চুখে প্রতিচ্ছবি ভাসে ওই কুড়েঘরের ,
যা মাটিতে মিশে যাবার ভয় নিয়ে আছে দাড়িয়ে।
রুদ্রে পুড়ে হত শুষ্ক ,বৃষ্টিতে করত স্নান।
এই বিশাল পথে আমি খুজি কাদামাটির স্পর্শ।
হাজারো শব্দের মাঝে খুজি আমার অর্জিত বাংলা।
পথের এই মরিচিকায় আমি দেখি আমার ওই কাদামাটির প্রতিচ্ছবি
ব্যাকরণ না জানা ওই বাংলা আমার ভাবনার অনুচক্রিকা।
তাই রক্তে মিশ্রিত এই দেশ ও ভাষা যাদের মাধ্যমে ,তাদের কে স্মরণ করি বিনম্র শ্রদ্ধাভরে।
মাগফেরাত কামনায় আমি,আমরা।
Friday, February 13, 2015
ফাগুনীয় শুভেচ্ছা
Tuesday, February 10, 2015
পৃথিবী সৃষ্টিশীল মানুষকে মনে রাখে,আমি আমার দাদা বা নানার জন্ম তারিখ না জানলেও রবীন্দ্রনাথের টা ভুলি নাই।
Thursday, February 5, 2015
সকল প্রসংসা মহান আল্লাহর, তোমাদের সকলের দোয়ায় আমার প্রথম বই ''তারুণ্য,সপ্ন ও বাস্তবতা '' আলপনা প্রকাশনী
থেকে বের হচ্ছে,স্টল নং (১৩৩)। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী এম আর কমল। বইটি প্রকাশের প্রথম থেকে শেষ সর্বাত্মক সাহায্যে ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসনাইন সাজ্জাদী,যিনি বিজ্ঞান কবিতার জন্য সর্বাধিক পরিচিত । অমর একুশে বইমেলায় আপনাদের সবাইকে স্বাগতম বইটি পড়ে দেখার জন্য।