Sunday, January 15, 2017

সততার গল্প


 সততার গল্প 
সাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,বালিয়াকান্দি ,রাজবাড়ী। 

জন্মলগ্ন থেকেই মানুষ ভালোমন্দ বা সৎ হয়ে জন্মায় না। সৎ মানুষকে হতে হয়।  ঠিক তেমনি জগতের খারাপ মানুষগুলো ও খারাপ হয়ে জন্মায়নি। আমরা সবাই এক সময় নিষ্পাপ ছিলাম অর্থাৎ সবাই এক বিন্দু থেকে শুরু করেছিলাম। মানুষকে আমি প্রকৃতির সাথে তুলনা করি। প্রকৃতি যেমন উজাড় করে দেয় আবার হিংস্র হলে সব কিছু কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। প্রকৃতি দেয় বেশি,কেড়ে নেয় খুব কম। ঠিক একইভাবে মানুষ উদার আর হিংস্র। যাইহোক ,একটা শিশু প্রকৃতি থেকে শিখে। যা দেখে তা থেকে শিখে। যা করতে দেয়া হয় তা থেকে শিখে। আমাদেরকে ওই ছোট্টবেলায় যখনই বলা হয়েছে  'এটা করো না ,এটা করা টিক না ,আল্লাহ মারবে ' । বিশ্বাস করেন আমরা অনেকেই ওই নিষেধ করা জিনিসগুলি আজও করি নাই।আমরা যে যেভাবে বড় হয়েছে ঠিক সে সেভাবে চিন্তা করতে শিখি। 

এই সততা স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম স্যার অনবদ্য একটা কাজ করেছেন ।উনার ভাষায়, "যে অপরকে ফাঁকি দেয় সে নিজেকে ফাঁকি দেয় " - । একটা  শিশু দোকানদারের অনুপস্থিতে একটা জিনিস কিনবে আর টাকা রেখে যাবে আর এই প্রক্রিয়ার মাধ্যমে বড় হয়ে উঠবে দিকবিজয়ী আগামীর সৎ প্রজন্ম।আমার আপনার সুন্দর চলাফেরায় সমাজ সুন্দর হয় আর সুন্দর সমাজে জন্ম নেয়া এই আমরা মানুষে পরিণত হই। 

Wednesday, January 11, 2017

শিক্ষা

শিক্ষা এমন একটা সম্পদ যা মানুষের সাথে থেকেই যায় জীবনের শেষ দিন পর্যন্ত। এই সম্পদ নির্জীবকে দেয় সজীবতা আর ঘুমন্তকে জাগ্রত করে। অনেকেই শিক্ষা নামক এই পরশ পাথর থেকে ছুঁয়া না পাওয়ার করার কারণ হিসেবে মা-বাবা ও পরিবারকে দায়ী করে । এই দায় খুব কম ক্ষেত্রে ভূল থাকে আর বেশির ভাগ ক্ষেত্রে ঠিক। একটা ছেলে/মেয়ে নিজের পূর্ণাজ্ঞ ভালোমন্দ শিখে ১৮ বছরের ধারেকাছে আসার পর। এর আগ পর্যন্ত মা বাবা অথবা পরিবারই সব। প্রত্যেকটা মানুষের পেছনে তার পরিবারের অনেক ছাপ থাকে। এ গেলো শুধু পড়াশুনা। নৈতিকতা ও আরেকটা সম্পদ যা ধরে রাখা বা ধারণ করা সাধনার। এখানেও পরিবারই মুখ্য। আদরের ছোট ভাইটা বা মায়ের ভালোবাসার ছেলেটা/মেয়েটা যেন খারাপ না হয় সে জন্য আমাদের পরিবারগুলোকে আরো সতর্ক হতে হবে। 
ব্রি:দ্র :- কথাগুলো রাজধানীর একটা আলোচিত ঘটনার উপর ভিত্তি করে বলা। 

Tuesday, January 3, 2017

দ্বিতীয় বই

সকাল ৯ টা  থেকে ১১ টা পর্যন্ত ক্লাস করলাম। এর পর তিন তিনটা ঘন্টা ফ্রি। ভাবলাম বইটির বাকি অংশ শেষ করে ফেলি। হেনতেন করে শেষ করে ফেললাম। ফেব্রুয়ারি তো খুব দূরে নয়। দ্বিতীয় বইটির নাম নিয়ে বেশ চিন্তিত। সারা বইটির পাতায় পাতায় স্বপ্ন আর স্বপ্ন। স্বপ্ন টাইপেরই একটা নাম আসবে আশা করি। সঙ্গে থাকবেন। 

Sunday, January 1, 2017

জানুয়ারী মাসের সৌন্দর্য।

জানুয়ারী মাসের সৌন্দর্য। 
বই যখন মানুষকে হাসায় ,সেই হাসি দিগন্ত ছেড়ে চলে যায়। 
সেই হাসি সকল পবিত্রতাকে হার মানায়।


Friday, December 23, 2016

হিসেব...........

বছর শেষে অনেক হিসেবে মেলানোর আছে। ১২ মাসের এই ৩৬৫ দিনকে  যদি বাজেট হিসেবে ধরি তবে এই বাজেটের কতটুকু কোন খাতে আমরা ব্যবহার করেছি সেটার একটা হিসেব। একজন মানুষের আত্মিক,ব্যাবহারিক,অর্থনৈতিক ,পারিবারিক ,জ্ঞানগতসহ অনেক খাত আছে।আপনারা যারা সময়ের সঠিক ব্যবহার করেছেন  তারা বছর শেষে অনেকটা সফল আর আমরা যারা করিনি তাদেরও সামনে সময় আছে। আমরা ভুল করি আর ভুল থেকে শিখি।  সময় পৃথিবীর শ্রেষ্টতম সম্পদ।সময়ের সঠিক ব্যবহারের ফলে পৃথিবীর সব মনীষীদের জন্ম হয়েছে আবার সময়ের অপব্যাবহার বা অপচয় মানুষকে দিয়েছে গ্লানি আর অসহায়ত্ব। "সময় গেলে সাধন হবে না " ,লালনের কথায়। আমি তো বছর শেষের কথা বলছি ,জগৎবিখ্যাতরা তো প্রতিদিনকার বাজেট করে।আহা ! এদের মত যদি হতাম। এরা ও আমাদের মতো সাধারণ ছিলেন। সময় তাদেরকে আজকে বিশাল করে দিয়েছে। না ,আসলে সময়কে তারা হাতিয়ার হিসেবে ব্যাবহার করেছে। যাইহোক ,আমরা যারা সময়কে ব্যবহার করিনি তারা এই পুরোনো আর নতুন সন্ধিক্ষণে পণ করলাম দিন বদলে ফেলবো সময়ে সময়ে। 

Monday, December 5, 2016

কংগ্রেটস আপনি মানুষ

আপনার সম্পদ যা যা আছে :

আপনার মাকে আপনি অনেক ভালোবাসেন ?
হ্যা
আপনি দুনিয়ার তাবৎ মাদেরকে সম্মান করেন
অতএব আপনি সম্মান করতে জানেন (সম্পদ ১)  ।

আপনি আজকে রাস্তার মোড়ের পড়ে থাকা মানুষটাকে ১ টাকা দিছেন শুধু মাত্র খারাপ লাগছে বিধায়?
হ্যা
আপনার খারাপ লাগা নামক সম্পদ ও আছে (সম্পদ ২) ।

কালকে যে মিথ্যা কথা বলছেন তার জন্য ঘুম লাগছে না আজকে ?
হ্যা
আপনি মিথ্যা কথা বলতে পারবেন না ,আপনি সত্য কথা বলেন,আপনি সত্যবাদী  (সম্পদ ৩) ।


আপনার মেয়েবন্ধ চিট করছে অথচ তার প্রাইভেট পিক গুগল করেন নি?
হ্যা
আপনি অন্যের সম্মান রক্ষা করতে বদ্ধ পরিকর  (সম্পদ ৪ ) ।

আপনি বিশ্ববিদ্যায়লয় থেকে মাস্টার্স করছেন অথচ ডিগ্রি পাস শিক্ষককের সামনে মাথা নিচু করে কথা বলেন?
হ্যা
আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অতীত ভূলেন না ,আপনি কৃতজ্ঞ (সম্পদ ৫) ।

এই সব গুলো সম্পদ আছে এর মানে আপনার মনুষত্ব নামক আরেকটা সম্পদে ধনী।

কংগ্রেটস আপনি মানুষ। ...........




Saturday, December 3, 2016

পাবলিক স্পিকিং :

মানুষের সামনে কথা বলার নামই  হচ্ছে পাবলিক স্পিকিং। এই কথা বলতে আমার আপনার যা সমস্যা। মানুষের সামনে কথা বলতে গেলে যা মনে হয়  সেটা হচ্ছে মানুষ কী ভাবছে আমাকে নিয়ে। এই ভয় চলে যায় তবে কথা বলতে হবে। কথা বলার ভয় কথা বলে তাড়াতে হবে।

নবম-দশম ক্লাসের ছাত্রছাত্রীরা একটা স্কুলের সর্বোচ্চ লেভেলের ছাত্রছাত্রী।  এরা স্কুলের সভা-সমিতি অথবা ২১শে  ফেব্রুয়ারী ,২৬শে  মার্চ এবং ১৬ই ডিসেম্বরের অনুষ্টানগুলোতে বক্তব্য দেয়। এমনকি ক্লাস সিক্স,সেভেন এ যারা পড়ে তারাও স্পিচ দেয়। আমি তো পারিনা। আমি ভাবতে লাগলাম কেন আমি পারিনা বক্তব্য দিতে? আমার থেকে ছোট ক্লাসের এরাও তো শত শত ছাত্রছাত্রীর সামনে কথা বলছে তবে আমি নই কেন।  স্কুল জীবনে কথা বলতে পারিনাই। ভয় আমার জয় করা হয়নি।

এসএসসি তে এ প্লাস পাওয়ার পর অনেক জায়গায় যেতে হলো। সংবর্ধনা দিলো। এক জায়গায় আমার নাম দিয়ে বসছে যে আমি স্টেজে গিয়ে কিছু একটা বলবো। আসমান ভেঙে মাথায় পড়লো অবস্থা। আমি ? কেমনে ? আমি ব্যাক্তি মানুষ নারভাস হতে পারি তাই বলে এ প্লাসকে তো আর ছোট করতে পারিনা। এ প্লাস আমাকে অনেক সাহায্য করলো স্টেজে গিয়ে কথা বলতে। আমি ঘামে ডুবে যাচ্ছি,কথা মুখে আসে না ,হাতপা কাঁপে - এইগুলার মধ্যে দিয়ে জীবনের প্রথম পাবলিক স্পিচ দিলাম।


কলেজে উঠে ,ওরিয়েন্টেশন এ স্পিচ দিবে এই রকম একটা ছেলে ও একটা মেয়ে দরকার। কোনো কিছু না ভেবেই বলে উঠলাম আমি স্পিচ দেব। আমি আর গীতাঞ্জলি নামের একটা মেয়ে স্পিচ দিলাম প্রায় এক হাজার মানুষের সামনে।


শাহখাকী মাদ্রাসা (জুড়ীর একটা স্থানীয় মাদ্রাসা ) শিক্ষকতা করলাম ছয় মাস শুধু মাত্র আরো পাবলিক হওয়ার জন্য।


ওয়াসিংটন এ ,সিয়াটেল কলেজে নিজের দেশের হিস্ট্রি নিয়ে কথা বলতে হবে। নিজের দেশের হিস্ট্রি কে না চায় মানুষকে  জানাতে । ১৫ মিনিট কথা বলতে গিয়ে ওই প্রথম দিনের স্পীচের মতো লাগলো। কারণ এই স্পিচতা ছিল ইংলিশ এ।


নিউ ইয়র্কে এসে ওয়েস্টার্ন ইউনিয়ন এ কাজ। তাও আবার কাস্টমার সার্ভিস। কথা বলার কাজ। এক বড় ভাই কাজটা পাইয়ে দিলেন ,চির কৃতজ্ঞ উনার কাছে।

ASA  কলেজে এখন পর্যন্ত যে চার পাঁচটা স্পিচ দিয়েই দিলাম।  ভয় আর কাজ করে না।

ভয় আমার করবে না এখন মিলিয়ন মানুষের সামনে বাংলা ও ইংলিশ এ স্পিচ দিতে।


স্বপ্ন আমার স্পিকার হবো।