Thursday, March 16, 2017

Hizbur's second book -আপনিও সফল হবেন

বড় কলেবরের বই এই বছর শেষে আসতেছে। লিখা শুরু করবো আজ থেকেই। এই বইতে যে অক্ষমতা আমার ফুটে উঠেছে সেটা হচ্ছে বইটা বড় হয়নি। আমার আবেদন আপনাদের কাছে বইটা পড়ার জন্য। ভুলগুলো আপনাদের কমেন্টে পরিণত করেন আর আমাকে একটু একটু করে একজন সফল লেখকে পরিণত করেন। 

ডাউনলোড করেন নিচের লিংক থেকে। 

আপনিও সফল হবেন  - PDF



Friday, March 10, 2017

আমাদের মানুষ হওয়া


আদর্শ ছেলে
– কুসুমকুমারী দাশ
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?
মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন
“মানুষ হইতে হবে” — এই তার পণ,
বিপদ আসিলে কাছে হও আগুয়ান,
নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ ?
হাত, পা সবারই আছে মিছে কেন ভয়,
চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ?
সে ছেলে কে চায় বল কথায়-কথায়,
আসে যার চোখে জল মাথা ঘুরে যায় |
সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ —
“মানুষ হইতে হবে মানুষ যখন” |
কৃষকের শিশু কিংবা রাজার কুমার
সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঝার,
হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান
তোমরা মানুষ হলে দেশের কল্যাণ |

বড় বড় কথায় কেউ বড় হয় না,কাজ দিয়ে এগিয়ে যেতে হয়। এই সুন্দর জীবনে সমস্যা আছে ,আছে তার সাথে সমাধান ও। বিপদে শক্ত থাকতে কবি সাহস দিয়েছেন।যারা চিন্তা করতে পারে তারা থেমে থাকে না ,তারা পথ ঠিকই বের করে নেয়। বীরু ও নির্জীব মানুষকে কেও চায় না আর চাইবেই বা কেন। এখানে বীরু বলতে কবি আত্মবিশ্বাসহীনতাকে বুঝিয়েছেন। ধনী-দরিদ্র নির্বিশেষে কাজ করতে হবে। এখানে কাজ বলতে কবি শুধু কাজকে বুঝান নি। এখানে কাজ মানে স্বপ্ন,ইচ্ছে আর গন্তব্য কেও বুঝিয়েছেন। সমগ্র কবিতায় কবি যে জিনিসটা খুব সূক্ষভাবে জুড়িয়ে দিয়েছেন তা হচ্ছে আমাদের মানুষ হওয়া।

এই কবিতার আট লাইন ১০ মার্কসের জন্য বরাদ্ধ ছিল। শিক্ষকরা (সবাই না ) ও পার পেয়ে যেতেন কোনোভাবে মুখস্থ করাতে পারলে। এই কবিতাগুলোর মধ্যে যে মানুষ হওয়ার ব্যাকুল আবেদন তা আমরা নিতে চাইনি বলে আমরা অনেকেই আজ ও পুরোপুরি মানুষ হতে পারলাম না। 

"মানুষ হওয়া " আবার কি ? আমরা তো মানুষ আছিই অনেকেই এটা ভাবি। মানুষ হওয়া নিয়ে কেন এত এত লিখলেন কবি-লেখকরা বা লিখতেছেনই বা কেন ? 

Sunday, January 15, 2017

সততার গল্প


 সততার গল্প 
সাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,বালিয়াকান্দি ,রাজবাড়ী। 

জন্মলগ্ন থেকেই মানুষ ভালোমন্দ বা সৎ হয়ে জন্মায় না। সৎ মানুষকে হতে হয়।  ঠিক তেমনি জগতের খারাপ মানুষগুলো ও খারাপ হয়ে জন্মায়নি। আমরা সবাই এক সময় নিষ্পাপ ছিলাম অর্থাৎ সবাই এক বিন্দু থেকে শুরু করেছিলাম। মানুষকে আমি প্রকৃতির সাথে তুলনা করি। প্রকৃতি যেমন উজাড় করে দেয় আবার হিংস্র হলে সব কিছু কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। প্রকৃতি দেয় বেশি,কেড়ে নেয় খুব কম। ঠিক একইভাবে মানুষ উদার আর হিংস্র। যাইহোক ,একটা শিশু প্রকৃতি থেকে শিখে। যা দেখে তা থেকে শিখে। যা করতে দেয়া হয় তা থেকে শিখে। আমাদেরকে ওই ছোট্টবেলায় যখনই বলা হয়েছে  'এটা করো না ,এটা করা টিক না ,আল্লাহ মারবে ' । বিশ্বাস করেন আমরা অনেকেই ওই নিষেধ করা জিনিসগুলি আজও করি নাই।আমরা যে যেভাবে বড় হয়েছে ঠিক সে সেভাবে চিন্তা করতে শিখি। 

এই সততা স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম স্যার অনবদ্য একটা কাজ করেছেন ।উনার ভাষায়, "যে অপরকে ফাঁকি দেয় সে নিজেকে ফাঁকি দেয় " - । একটা  শিশু দোকানদারের অনুপস্থিতে একটা জিনিস কিনবে আর টাকা রেখে যাবে আর এই প্রক্রিয়ার মাধ্যমে বড় হয়ে উঠবে দিকবিজয়ী আগামীর সৎ প্রজন্ম।আমার আপনার সুন্দর চলাফেরায় সমাজ সুন্দর হয় আর সুন্দর সমাজে জন্ম নেয়া এই আমরা মানুষে পরিণত হই। 

Wednesday, January 11, 2017

শিক্ষা

শিক্ষা এমন একটা সম্পদ যা মানুষের সাথে থেকেই যায় জীবনের শেষ দিন পর্যন্ত। এই সম্পদ নির্জীবকে দেয় সজীবতা আর ঘুমন্তকে জাগ্রত করে। অনেকেই শিক্ষা নামক এই পরশ পাথর থেকে ছুঁয়া না পাওয়ার করার কারণ হিসেবে মা-বাবা ও পরিবারকে দায়ী করে । এই দায় খুব কম ক্ষেত্রে ভূল থাকে আর বেশির ভাগ ক্ষেত্রে ঠিক। একটা ছেলে/মেয়ে নিজের পূর্ণাজ্ঞ ভালোমন্দ শিখে ১৮ বছরের ধারেকাছে আসার পর। এর আগ পর্যন্ত মা বাবা অথবা পরিবারই সব। প্রত্যেকটা মানুষের পেছনে তার পরিবারের অনেক ছাপ থাকে। এ গেলো শুধু পড়াশুনা। নৈতিকতা ও আরেকটা সম্পদ যা ধরে রাখা বা ধারণ করা সাধনার। এখানেও পরিবারই মুখ্য। আদরের ছোট ভাইটা বা মায়ের ভালোবাসার ছেলেটা/মেয়েটা যেন খারাপ না হয় সে জন্য আমাদের পরিবারগুলোকে আরো সতর্ক হতে হবে। 
ব্রি:দ্র :- কথাগুলো রাজধানীর একটা আলোচিত ঘটনার উপর ভিত্তি করে বলা। 

Tuesday, January 3, 2017

দ্বিতীয় বই

সকাল ৯ টা  থেকে ১১ টা পর্যন্ত ক্লাস করলাম। এর পর তিন তিনটা ঘন্টা ফ্রি। ভাবলাম বইটির বাকি অংশ শেষ করে ফেলি। হেনতেন করে শেষ করে ফেললাম। ফেব্রুয়ারি তো খুব দূরে নয়। দ্বিতীয় বইটির নাম নিয়ে বেশ চিন্তিত। সারা বইটির পাতায় পাতায় স্বপ্ন আর স্বপ্ন। স্বপ্ন টাইপেরই একটা নাম আসবে আশা করি। সঙ্গে থাকবেন। 

Sunday, January 1, 2017

জানুয়ারী মাসের সৌন্দর্য।

জানুয়ারী মাসের সৌন্দর্য। 
বই যখন মানুষকে হাসায় ,সেই হাসি দিগন্ত ছেড়ে চলে যায়। 
সেই হাসি সকল পবিত্রতাকে হার মানায়।


Friday, December 23, 2016

হিসেব...........

বছর শেষে অনেক হিসেবে মেলানোর আছে। ১২ মাসের এই ৩৬৫ দিনকে  যদি বাজেট হিসেবে ধরি তবে এই বাজেটের কতটুকু কোন খাতে আমরা ব্যবহার করেছি সেটার একটা হিসেব। একজন মানুষের আত্মিক,ব্যাবহারিক,অর্থনৈতিক ,পারিবারিক ,জ্ঞানগতসহ অনেক খাত আছে।আপনারা যারা সময়ের সঠিক ব্যবহার করেছেন  তারা বছর শেষে অনেকটা সফল আর আমরা যারা করিনি তাদেরও সামনে সময় আছে। আমরা ভুল করি আর ভুল থেকে শিখি।  সময় পৃথিবীর শ্রেষ্টতম সম্পদ।সময়ের সঠিক ব্যবহারের ফলে পৃথিবীর সব মনীষীদের জন্ম হয়েছে আবার সময়ের অপব্যাবহার বা অপচয় মানুষকে দিয়েছে গ্লানি আর অসহায়ত্ব। "সময় গেলে সাধন হবে না " ,লালনের কথায়। আমি তো বছর শেষের কথা বলছি ,জগৎবিখ্যাতরা তো প্রতিদিনকার বাজেট করে।আহা ! এদের মত যদি হতাম। এরা ও আমাদের মতো সাধারণ ছিলেন। সময় তাদেরকে আজকে বিশাল করে দিয়েছে। না ,আসলে সময়কে তারা হাতিয়ার হিসেবে ব্যাবহার করেছে। যাইহোক ,আমরা যারা সময়কে ব্যবহার করিনি তারা এই পুরোনো আর নতুন সন্ধিক্ষণে পণ করলাম দিন বদলে ফেলবো সময়ে সময়ে।